The Untold Journey-এর এই বিশেষ পর্বে অতিথি হিসেবে থাকছেন অনুভব রহমান, যিনি বাংলাদেশের অন্যতম সফল ও অভিজ্ঞ হিউম্যান রিসোর্স (এইচআর) প্রফেশনাল। তিনি বর্তমানে ড্যাফোডিল ফ্যামিলি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০ বছরের বেশি সময় ধরে শীর্ষস্থানীয় প্রাইভেট ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন তিনি। এই পর্বে যা থাকছে: সফল এইচআর প্রফেশনাল হওয়ার খুটিনাটি বিষয়। চাকরির ইন্টারভিউ বোর্ডে কিভাবে সফল হবেন তার কার্যকর পরামর্শ। স্বপ্ন পূরণের স্ট্র্যাটেজি—কিভাবে নিজেকে গড়ে তুলবেন একজন দক্ষ এইচআর লিডার হিসেবে। মজার একটি র্যাপিড ফায়ার রাউন্ড।আপনি যদি একজন এইচআর প্রফেশনাল হন, অথবা ক্যারিয়ারে এগিয়ে যেতে চান, তাহলে এই এপিসোডটি আপনার জন্য একদম উপযুক্ত।
The Untold Journey by Anubhab Rahman


